আপগ্রেড করার পদ্ধতি
সতর্কতা: রিপোর্টারের নতুন ভার্শন ইনস্টলেশন করার সময় আগের সমস্ত ডাটা মুছে যাবে। তাই ইনস্টলেশনের আগে ডাটা ব্যাকআপ নিয়ে রাখুন।
- রিপোর্টার আপগ্রেড করার জন্য পূর্বের ভার্শনের উপর নতুন ভার্শন Install করতে হবে। এ জন্য .exe ফাইলটি ক্লিক করে রান করুন।
- সিরিয়াল নাম্বার হিসেবে পূর্বে ব্যবহৃত ইমেইল এড্রেসটি টাইপ করে দিন।
- ইনস্টলেশন চলাকালীন নিচের নোটিফিকেশনটি আসলে Do not close the applications অপশন সিলেক্ট করুন।
- নিচের নোটিফিকেশনটি আসলে Skip this file (not recommended) অপশন সিলেক্ট করুন।
- ইনস্টলেশন শেষে Chrome ব্রাউজার ওপেন করে কিবোর্ডে Ctrl এবং H একসাথে প্রেস করুন।
- Clear browsing data অপশনে ক্লিক করুন।
- এরপর নিচের মতো All time এবং Cached images and files অপশন সিলেক্ট করে Clear data বাটনে ক্লিক করুন।
- সবশেষে কম্পিউটারটি একবার Restart করুন।