সাপ্লাইয়ারের কাছ থেকে টাকা রিফান্ড পেলে
সাপ্লাইয়ারের কাছ থেকে রিফান্ড পেলে তা রেকর্ড করার জন্য:
- Side Menu হতে Purchase >> Credits সিলেক্ট করুন।
- Credit List স্ক্রিনে যে Credit Note এর বিপরীতে রিফান্ডটি রেকর্ড করতে চান সে Credit Note টি সিলেক্ট করুন (Credit টি খুঁজে পেতে প্রয়োজনে Search অপশন ব্যবহার করুন)।
- List স্ক্রিন হতে Credit টি সিলেক্ট করলে Credit Detail চলে আসবে। এখানে Receive Refund বাটনে Click করুন।
- Refund সংক্রান্ত তথ্য এন্ট্রি করে Save বাটনে Click করুন।