পেমেন্ট কালেকশন করলে (পদ্ধতি-১)
কাস্টমারের কাছ থেকে ইনভয়েসের পেমেন্ট কালেকশন (আদায়) করলে, কালেকশনটি সফটওয়্যারে রেকর্ড করতে হবে। কাজটি করার জন্য:
- Side Menu হতে Sale >> Sales সিলেক্ট করুন।
- Sales Invoice List স্ক্রিনে যে ইনভয়েসের বিপরীতে পেমেন্টটি রেকর্ড করতে চান সে ইনভয়েসটি সিলেক্ট করুন (ইনভয়েসটি খুঁজে পেতে প্রয়োজনে Search অপশন ব্যবহার করুন)।
- List স্ক্রিনে ইনভয়েসটি সিলেক্ট করলে Invoice Detail চলে আসবে। Detail এর নিচে অবস্থিত Add Collection বাটনে Click করুন।
- পেমেন্ট সংক্রান্ত তথ্য এন্ট্রি করে Save বাটনে Click করুন।