লেনদেন বাতিল করার পদ্ধতি
ভুলবশত কোন লেনদেন এন্ট্রি করে ফেললে আপনি তা বাতিল করতে পারবেন। এজন্য লেনদেনটির Cancel বাটনে ক্লিক করতে হবে।
উদাহরণস্বরূপ, কোনো ইনভয়েসের Collection বাতিল করতে চাইলে:
- Side Menu হতে Sale >> Sales select করুন।
- যে Invoice এর Collection বাতিল করতে চান সেই Invoice টি select করুন।
- Invoice details এ Add Collection বাটনে ক্লিক করুন।
- যে Collection টি বাতিল করতে চান সেটির Cancel বাটনে ক্লিক করে Collection টি বাতিল করুন।
একই ভাবে কোনো Sales Invoice বাতিল করতে চাইলে:
- Side Menu হতে Sale >> Sales select করুন।
- যে Invoice টি বাতিল করতে চান সেই Invoice এর উপর click করুন।
- Invoice Detail সেকশনে Cancel বাটনে ক্লিক করে ইনভয়েসটি বাতিল করুন।
উল্লেখ্য, ইনভয়েসের বিপরীতে Collection বা Sales Return এন্ট্রি করা থাকলে ইনভয়েসটি Cancel করার পূর্বে Collection ও Sales Return গুলো বাতিল করতে হবে। তারপর invoice টি Cancel করা যাবে।