POS & Inventory Management Software

হিসাব মিলানোর ঝামেলা দূর করুন

Reporter হলো বাংলাদেশের ব্যবসার জন্য তৈরি POS ও Business Management Software। এটি সেলস, পার্চেজ, স্টক, এক্সপেন্স, মানি ট্রান্সফার, হিসাব মিলানোসহ ব্যবসা পরিচালনার কাজকে গোছানো ও সহজ করে। ব্যবসার ধরন অনুযায়ী রয়েছে কাস্টমাইজড ভার্সন

ইউজার রেটিং প্যাকেজ ও মূল্য

  • আনলিমিটেড ফ্রি সাপোর্ট
  • বাংলা ও ইংরেজি
  • অনলাইন / অফলাইন
  • ফ্রি ট্রায়াল

শুধুমাত্র বৈধ ব্যবসা / প্রতিষ্ঠানের জন্য

ফ্রি ট্রায়াল / ডেমো

নিরাপদ অটো-ব্যাকআপ Cloud Based Point of Sale বাংলা / English নিয়মিত ফিচার আপডেট

কেন Reporter ব্যবহার করবেন?

যারা দৈনিক হিসাব রাখার একটি নির্ভরযোগ্য app বা সফটওয়্যার খুঁজছেন, তাদের জন্য Reporter সরাসরি এই সুবিধাগুলো দেয়:

  • দিনশেষে ক্যাশ ও স্টকের হিসাব ম্যানুয়ালি মেলাতে হবে না।
  • টাকা ও পণ্য চুরি হওয়ার ঝুঁকি কমে যাবে।
  • চাওয়া মাত্র নির্ভুল ও আপডেটেড হিসাব পাবেন।
  • নিজস্ব অনলাইন শপেও পণ্য/সার্ভিস বিক্রি করতে পারবেন।
  • দূর থেকেই ব্যবসার প্রতিটি লেনদেন পর্যবেক্ষণ করতে পারবেন।
  • বিশ্লেষণধর্মী রিপোর্ট দেখে লাভজনক সিদ্ধান্ত নিতে পারবেন।
Reporter সফটওয়্যারের সেলস অ্যানালিটিক্স ড্যাশবোর্ড — বিজনেস ম্যানেজমেন্ট সফটওয়্যার

যেসব ব্যবসার জন্য উপযোগী

  • ডিলারশিপ ও ডিস্ট্রিবিউশন ব্যবসা
  • মোবাইল ও ইলেকট্রনিক্স শপ
  • গ্রোসারি শপ
  • ফার্মেসি
  • গার্মেন্টস / বুটিক
  • এগ্রো / পোল্ট্রি
  • ম্যানুফ্যাকচারিং
  • সার্ভিস ব্যবসা

এক সফটওয়্যারে সম্পূর্ণ ব্যবসা ম্যানেজমেন্ট

Reporter ব্যবহার করে আপনি একটি সফটওয়্যার দিয়েই সম্পূর্ণ ব্যবসা পরিচালনা করতে পারবেন — বিক্রয় থেকে শুরু করে রিপোর্ট, সব কিছু এক জায়গায়।

Sales & Small Business Billing Software · POS System

সেলস ও POS ম্যানেজমেন্ট

Reporter-এর easy POS software ব্যবহার করে সেলস ইনভয়েস তৈরি করলেই পণ্যের মজুদ স্বয়ংক্রিয়ভাবে আপডেট হয়ে যায়। এটি একটি চমৎকার customer management software হিসেবেও কাজ করে, যেখানে কিস্তিতে টাকা আদায় ও কাস্টমার ট্র্যাকিং করা যায়। ইনভয়েসে সার্ভিস ও খরচ যুক্ত করা যায় এবং আদায়ের তারিখ চলে এলে Reporter সংকেত দেয়। কোন অঞ্চলে কত সেলস হলো বা কোন প্রতিনিধি কত সেলস করলো তাও দেখা যায়। এছাড়া প্রাইস কোটেশন তৈরি, অনলাইনে পণ্য বিক্রি, বারকোড স্ক্যান, POS প্রিন্টারে ইনভয়েস প্রিন্ট এবং কাস্টমারকে SMS পাঠানোর সুবিধাও রয়েছে।

Purchase Management

পার্চেজ ম্যানেজমেন্ট

পণ্য ক্রয়ের তথ্য Reporter-এ সংরক্ষণ করা যায়। পার্চেজ বিল সেভ করার সাথে সাথে সাপ্লায়ারের স্টেটমেন্ট, পণ্যের মজুদ ও অন্যান্য হিসাব স্বয়ংক্রিয়ভাবে আপডেট হয়ে যায়। সাপ্লায়ারকে অগ্রিম টাকা প্রদানপণ্য ফেরতের তথ্য দেখা যায়, এবং টাকা পরিশোধের সাথে সাথে মোবাইল SMS পাঠানো যায়। মোট কত টাকা পরিশোধ হয়েছে, কোন ইনভয়েস ডিউ আছে, কোন সাপ্লায়ার কত টাকা পাবে — সবকিছু তাৎক্ষণিক জানা যায়।

Inventory · Stock Management Software

ইনভেন্টরি ও স্টক ম্যানেজমেন্ট

প্রতিটি পণ্যের স্টকে ঢোকা ও বের হওয়া ট্র্যাক করা যায়। মজুদ কমে গেলে Reporter সংকেত দেয়। পণ্যের সাথে Barcode বা Serial Number সংযুক্ত করা যায় এবং প্রয়োজনে বারকোড প্রিন্টও করা যায়। লেনদেনের সময় একসাথে দুটি পরিমাপের একক ব্যবহার করা যায় (যেমন ৫ বক্স ২ পিস)। একাধিক গুদাম বা শাখা ম্যানেজ করা এবং গুদামভিত্তিক হিসাব দেখাও সম্ভব — যা একাধিক শাখা বা ডিলারশিপ ব্যবসার জন্য বিশেষভাবে উপযোগী।

Reports · Business Analytics

রিপোর্টস ও অ্যানালিটিক্স

প্রয়োজনীয় সব তথ্য এক নজরে দেখা যায় — দৈনিক ক্রয়-বিক্রয়, আদায়, পরিশোধ ও খরচের হিসাব, কাস্টমারদের নিকট প্রাপ্য টাকা, সাপ্লায়ারদের পাওনা এবং বিক্রয় ও আদায়ের তুলনা। গ্রাফিকাল চার্টে দেখা যায় সর্বোচ্চ দেনাদার, সর্বোচ্চ পাওনাদার, শীর্ষ পণ্য ও শীর্ষ ক্রেতাদের নামটাকা ঢোকা-বের হওয়ার হিস্ট্রি, লাভ-ক্ষতির হিসাব ও ১২ মাসের বিক্রয় প্রবণতাসহ প্রয়োজনীয় তথ্যও রয়েছে।

Alerts & Notifications

স্মার্ট অ্যালার্ট

একটি পণ্য স্টকে সর্বনিম্ন কী পরিমাণ থাকা দরকার তা সেট করা যায় — মজুদ সেই পরিমাণে নেমে এলেই Reporter অ্যালার্ট দেয়। একইভাবে কাস্টমার থেকে টাকা আদায়ের তারিখ আগে থেকে সেট করা যায়, তারিখ চলে এলে অ্যালার্ট পাওয়া যায়অনলাইন শপে অর্ডার প্লেস হওয়ার সাথে সাথেও নোটিফিকেশন পাওয়া যায়।

Expense Management

খরচ ব্যবস্থাপনা

এমপ্লয়ি স্যালারি, ট্রান্সপোর্ট, বিদ্যুৎ বিলের মতো খরচের খাত নিজের মতো করে Reporter-এ সেট করা যায়, ফলে কোন খাতে কত খরচ হয়েছে তা সহজেই দেখা যায়। ভয়েস কমান্ড ব্যবহার করে খরচের বিবরণ হাতে টাইপ না করে মুখের কথায় এন্ট্রি করা যায়।

Money Management

মানি ম্যানেজমেন্ট

মালিক, পার্টনার ও ইনভেস্টর কর্তৃক টাকা জমা ও উত্তোলনের সম্পূর্ণ হিস্ট্রি দেখা যায়। ক্যাশ, ব্যাংক, বিকাশ, নগদ ইত্যাদি একাউন্ট ব্যবহার করে লেনদেন করা যায় এবং এক একাউন্ট থেকে আরেক একাউন্টে টাকা ট্রান্সফার করা যায়। একাউন্টের স্টেটমেন্ট দেখা এবং অর্থের আদান-প্রদান ট্র্যাক করাও সহজ।

বিশেষ ফিচারসমূহ

প্রয়োজনীয় সব ফিচারের পাশাপাশি Reporter-এ আছে বেশ কয়েকটি স্পেশাল ফিচার, যা দৈনন্দিন ব্যবসা পরিচালনাকে আরও সহজ ও গতিময় করে তোলে।

ডাটা সিকিউরিটি

ডাটার নিরাপত্তার জন্য আছে অটো-ব্যাকআপ। চাইলে ম্যানুয়াল ব্যাকআপও নেওয়া যায় এবং সব ডাটা গুগল ড্রাইভে সিঙ্ক করা যায়।

Easy POS Software

Reporter ব্যবহার করতে হিসাববিজ্ঞান জানার দরকার নেই। সহজ ডিজাইনের কারণে সফটওয়্যারটি খুব সহজে চালানো যায়।

দ্রুতগতি

আধুনিক প্রযুক্তি ব্যবহার করায় Reporter খুব দ্রুত কাজ করে, ফলে যেকোনো তথ্য সেকেন্ডেই খুঁজে পাওয়া যায়।

বাংলা / English

বাংলা অথবা ইংরেজি — যেকোনো ভাষায় Reporter ব্যবহার করা যায়।

Cloud Based Point of Sale

অনলাইন অথবা অফলাইন — যেকোনো অবস্থাতেই Reporter ব্যবহার করা যায়।

ই-কমার্স

Reporter-এর সাথে থাকা নিজস্ব অনলাইন শপে গ্রাহকরা সরাসরি অর্ডার করতে পারবেন, যা বাড়িয়ে দেবে ব্যবসার সেল।

ফ্রি SMS

প্রতিদিনের ব্যবসার আপডেট বিনামূল্যে মোবাইলে SMS আকারে পাওয়া যায়।

নিয়মিত ফিচার আপডেট

Reporter-কে আরও সমৃদ্ধ করতে নিয়মিতভাবে নতুন নতুন ফিচার যুক্ত করা হচ্ছে।

No Obligation

প্রয়োজনে সার্ভিস স্থগিত বা বাতিল করা যায়। এক্ষেত্রে ডাটার ব্যাকআপ এবং সব রিপোর্ট PDF ফাইলে সংরক্ষণ করা যায়।

আনলিমিটেড সাপোর্ট

Reporter-এর যথাযথ ব্যবহার নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের সাপোর্ট দেওয়া হয় — ভিডিও টিউটোরিয়াল, আনলিমিটেড ট্রেনিং ও সাপোর্ট।

পার্সোনালাইজড অ্যাসিস্ট্যান্স

সঠিক ব্যবহার নিশ্চিত করতে ধাপে ধাপে গাইড করা হয়।

স্ক্রিন শেয়ারিং

কম্পিউটারে এক্সেস নিয়ে প্রয়োজনীয় সাপোর্ট দেওয়া হয়।

ভিডিও টিউটোরিয়াল

ব্যবহারকারীদের জন্য রয়েছে সহজবোধ্য ভিডিও টিউটোরিয়াল।

মোবাইল / WhatsApp

মোবাইলে ও হোয়াটসঅ্যাপে তাৎক্ষণিক সাপোর্ট পাওয়া যায়।

ইউজার গাইড

গাইড পড়ে সহজেই ব্যবহারের পদ্ধতি অনুসরণ করা যায়।

ইমেইল / চ্যাট

সাপোর্ট টিম প্রয়োজনে ইমেইলেও সহায়তা প্রদান করে।

ইউজারদের মতামত

গুণগত মানের কারণে Reporter সফটওয়্যার ইউজারদের কাছে ব্যাপকভাবে সমাদৃত। নিচে কয়েকজন ইউজারের মতামত দেওয়া হলো — আরও রিভিউ দেখতে আমাদের ফেসবুক পেইজ ভিজিট করুন।

দোকান ব্যবস্থাপনা সফটওয়্যার নিয়ে ইউজারের রিভিউ
ব্যবসার হিসাব রাখার সফটওয়্যার নিয়ে ইউজারের রিভিউ
ইনভেন্টরি ম্যানেজমেন্ট সফটওয়্যার নিয়ে ইউজারের রিভিউ

বাংলাদেশের একটি উদ্ভাবনী সফটওয়্যার ফার্ম

আমরা বাংলাদেশের অন্যতম একটি উদ্ভাবনী সফটওয়্যার ফার্ম। গ্রাহকের চাহিদা অনুযায়ী সফটওয়্যার তৈরি করি এবং একাধিক B2B সফটওয়্যার সলিউশন তৈরি করেছি। বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে মানসম্মত সেবা প্রদান করে গ্রাহকদের সন্তুষ্টি অর্জন করেছি। পোর্টফোলিও, ট্র্যাক রেকর্ড অথবা সফটওয়্যার সংক্রান্ত যেকোনো বিষয়ে জানতে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন অথবা যোগাযোগ করুন।

বাংলাদেশে সফটওয়্যার কোম্পানি — Reporter Software

সচরাচর জিজ্ঞাসিত প্রশ্ন (FAQ)

দোকান ও ব্যবসার হিসাব রাখার সফটওয়্যার নিয়ে সাধারণ কিছু প্রশ্নের উত্তর নিচে দেওয়া হলো।

অনলাইন গ্রাহকরা সবাই কি একই লিংক এবং একই লগইন পেইজ ব্যবহার করে?

না। প্রতিটি গ্রাহকের ব্যবসার নামে আলাদা সাব-ডোমেইন তৈরি করা হয়, তাই প্রতিটি গ্রাহক নিজস্ব লগইন পেইজ ব্যবহার করেন। নিরাপত্তার স্বার্থে একই লগইন পেইজ বা সফটওয়্যার একাধিক গ্রাহকের মধ্যে শেয়ার করা হয়বিধা হয় না।

সফটওয়্যারের কার কার প্রবেশাধিকার থাকবে?

মালিক এবং তার অনুমোদিত ইউজার ছাড়া আর কারও প্রবেশাধিকার থাকে না। একজন ইউজার কোন তথ্য দেখতে ও কোন কাজ করতে পারবেন তা মালিক নিজেই নিয়ন্ত্রণ করতে পারেন।

ডাটার নিরাপত্তা নিশ্চিত হবে কিভাবে?

সফটওয়্যারের ডাটা স্বয়ংক্রিয়ভাবে ব্যাকআপ হয়, যা কম্পিউটারে সংরক্ষণ ও গুগল ড্রাইভে সিঙ্ক করা যায়। ফলে ডাটা নিরাপদ থাকে এবং হারানোর ঝুঁকি থাকে না।

একাধিক ইউজার কি একই সাথে সফটওয়্যারটি ব্যবহার করতে পারবে?

হ্যাঁ, একাধিক ইউজার একই সময়ে সফটওয়্যারটি ব্যবহার করতে পারবেন। নতুন ইউজার একাউন্ট বা পারমিশন সেট করতে চাইলে সাপোর্ট টিমের সাথে যোগাযোগ করলেই হবে।

সফটওয়্যারে নেই এমন কোনো ফিচার দরকার হলে কী করব?

প্রয়োজনীয় কোনো ফিচার বা অপশন সফটওয়্যারে না থাকলে সরাসরি সাপোর্ট টিমের সাথে যোগাযোগ করুন — চাহিদা অনুযায়ী নতুন ফিচার যুক্ত করার ব্যবস্থা রয়েছে।

Reporter কি ছোট দোকান এবং ডিলারশিপ ব্যবসা, দুটোর জন্যই উপযোগী?

হ্যাঁ। একক দোকান, একাধিক শাখা/গুদামের ব্যবসা এবং ডিলারশিপ বা ডিস্ট্রিবিউশন ব্যবসা — সবার জন্য প্রয়োজন অনুযায়ী সেটআপ করা যায়। গুদামভিত্তিক হিসাব, সাপ্লায়ার স্টেটমেন্ট ও একাধিক ইউজার সাপোর্ট থাকায় বড় পরিসরের ব্যবসাও সহজে পরিচালনা করা যায়।

যোগাযোগ করুন

ব্যবসার হিসাব রাখার সফটওয়্যার সম্পর্কে যেকোনো প্রশ্নে আমাদের সাথে যোগাযোগ করুন।

অফিসের ঠিকানা

১৮৮ আব্দুল হামিদ রোড (সিডিএ এভিনিউ এর সন্নিকটে),
পাঁচলাইশ, চট্টগ্রাম, বাংলাদেশ

অফিস সময়সূচী

সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা
শনিবার – বৃহস্পতিবার

আজই দোকান বা ব্যবসার হিসাব রাখা শুরু করুন

বিনামূল্যে ট্রায়াল নিন এবং নিজেই দেখুন Reporter কীভাবে আপনার ব্যবসাকে সহজ করে তুলবে।

ফ্রি ট্রায়াল নিন