Mobile Shop POS and Stock Management Software
Reporter হলো বাংলাদেশের মোবাইল ও ইলেকট্রনিক্স দোকানের জন্য তৈরি একটি সম্পূর্ণ Mobile Shop Software ও Mobile Shop POS। এতে বিলিং, বারকোড স্ক্যান, স্টক ও কাস্টমার ম্যানেজমেন্টসহ ব্যবসা পরিচালনার সব ফিচার এক জায়গায় পাবেন।
- সেলস
- পারচেজ
- স্টক
- এক্সপেন্স
- একাউন্টস
- রিপোর্টস
- অ্যানালিটিক্স
- এলার্টস
- প্রোডাকশন (এক্সট্রা)
- মার্কেটিং (এক্সট্রা)
For Mobile & Electronics Shops
ফ্রি ট্রায়াল / ডেমো
মোবাইল শপের জন্য Reporter কীভাবে কাজ করে?
Reporter Mobile Shop Software মোবাইল ও ইলেকট্রনিক্স দোকানের বিলিং, সেলস, পার্চেজ, স্টক, কাস্টমার হিসাব, সিরিয়াল/বারকোড এবং ব্যবসার রিপোর্ট এক সফটওয়্যারে পরিচালনা করতে সাহায্য করে।
কেন Mobile Shop Software ব্যবহার করবেন?
যারা মোবাইল বা ইলেকট্রনিক্স শপের জন্য একটি নির্ভরযোগ্য mobile shop POS খুঁজছেন, তাদের জন্য Reporter সরাসরি এই সুবিধাগুলো দেয়:
- দিনশেষে ক্যাশ ও স্টকের হিসাব মিলাতে হবে না।
- টাকা ও পণ্য চুরি হওয়ার ঝুঁকি কমে যাবে।
- চাওয়া মাত্র নির্ভুল ও আপডেটেড হিসাব পাবেন।
- অনলাইনেও পণ্য বা সার্ভিস বিক্রি করতে পারবেন।
- দূর থেকে ব্যবসার অবস্থা পর্যবেক্ষণ করতে পারবেন।
- ব্যবসার বিশ্লেষণ দেখে লাভজনক সিদ্ধান্ত নিতে পারবেন।

Complete Mobile Shop Management
Reporter ব্যবহারের মাধ্যমে আপনি এক সফটওয়্যার দিয়ে পুরো মোবাইল শপ ম্যানেজ করতে পারবেন। মুহূর্তেই জানতে পারবেন ব্যবসার আপডেট, দূর থেকে দেখতে পারবেন প্রতিটি লেনদেন এবং আপ-টু-ডেট রিপোর্টস দেখে বুঝতে পারবেন কী করণীয়।
সেলস ম্যানেজমেন্ট
সেলস ইনভয়েস তৈরি করলেই কাস্টমারের স্টেটমেন্ট, পণ্যের মজুদ ও অন্যান্য হিসাব অটোমেটিক আপডেট হয়ে যাবে। ইনভয়েসে সার্ভিস ও খরচ অন্তর্ভুক্ত করা যাবে এবং কিস্তিতে টাকা আদায় করা যাবে। টাকা আদায়ের তারিখ চলে আসলে Reporter সংকেত দেবে। কোন অঞ্চলে কত সেলস হলো, কোন প্রতিনিধি কত সেলস করলো তা দেখা যাবে। এছাড়া প্রাইস কোটেশন তৈরি, অনলাইনে পণ্য বিক্রি, বারকোড স্ক্যান করে পণ্য সিলেক্ট, POS প্রিন্টারে ইনভয়েস প্রিন্ট এবং কাস্টমারকে SMS পাঠানোর সুবিধাও রয়েছে।
পার্চেজ ম্যানেজমেন্ট
পণ্য পার্চেজের তথ্য Reporter-এ সংরক্ষণ করা যায়। পার্চেজ বিল সেভ করার সাথে সাথে সাপ্লায়ারের স্টেটমেন্ট, পণ্যের মজুদ ও অন্যান্য হিসাব অটোমেটিক আপডেট হয়ে যাবে। সাপ্লায়ারকে অগ্রিম টাকা প্রদান ও পণ্য ফেরতের তথ্য দেখা যাবে, এবং টাকা পরিশোধের সাথে সাথে মোবাইল SMS পাঠানো যাবে। মোট কত টাকা পরিশোধ হয়েছে, কোন ইনভয়েস ডিউ আছে, কোন সাপ্লায়ার কত টাকা পাবে — তাৎক্ষণিক জানা যাবে। সাপ্লায়ারের স্টেটমেন্টে লেনদেনের পুরো হিস্ট্রি দেখা যাবে।
ইনভেন্টরি ও স্টক ম্যানেজমেন্ট
প্রতিটি পণ্যের স্টকে ঢোকা ও বের হওয়া ট্র্যাক করা যায়। মজুদ কমে গেলে Reporter সংকেত দেয়। পণ্যের সাথে Barcode বা Serial Number সংযুক্ত করা যায় এবং প্রয়োজনে বারকোড প্রিন্টও করা যায়। লেনদেনের সময় একসাথে দুটি পরিমাপের একক ব্যবহার করা যায় (যেমন ৫ বক্স ২ পিস)। একাধিক গুদাম বা শাখা ম্যানেজ করা এবং গুদামভিত্তিক হিসাব দেখাও সম্ভব। পণ্যের পাশাপাশি সার্ভিস বা খরচ (লোডিং, আনলোডিং প্রভৃতি) যোগ করা যায়।
খরচ ব্যবস্থাপনা
ব্যবসায় প্রতিদিন বিভিন্ন খাতে অর্থ ব্যয় হয়। এমপ্লয়ি স্যালারি, ট্রান্সপোর্ট, বিদ্যুৎ বিলের মতো খরচের খাত নিজের মতো করে Reporter-এ সেট করা যায়, ফলে কোন খাতে কত খরচ হয়েছে তা সহজেই দেখা যায়। ভয়েস কমান্ড ব্যবহার করে খরচের বিবরণ হাতে টাইপ না করে মুখের কথায় এন্ট্রি করা যায়।
মানি ম্যানেজমেন্ট
মালিক, পার্টনার ও ইনভেস্টর কর্তৃক টাকা জমা ও উত্তোলনের সম্পূর্ণ হিস্ট্রি দেখা যায়। ক্যাশ, ব্যাংক, বিকাশ, নগদ ইত্যাদি একাউন্ট ব্যবহার করে লেনদেন করা যায় এবং এক একাউন্ট থেকে আরেক একাউন্টে টাকা ট্রান্সফার করা যায়। একাউন্টের স্টেটমেন্ট দেখা এবং অর্থের আদান-প্রদান ট্র্যাক করাও সহজ।
রিপোর্টস
প্রয়োজনীয় সব তথ্য এক নজরে দেখা যায় — দৈনিক ক্রয়-বিক্রয়, আদায়, পরিশোধ ও খরচের হিসাব, কাস্টমারদের নিকট প্রাপ্য টাকা, সাপ্লায়ারদের পাওনা এবং বিক্রয় ও আদায়ের তুলনা। গ্রাফিকাল চার্টে দেখা যায় সর্বোচ্চ দেনাদার, সর্বোচ্চ পাওনাদার, শীর্ষ পণ্য ও শীর্ষ ক্রেতাদের নাম। টাকা ঢোকা-বের হওয়ার হিস্ট্রি, লাভ-ক্ষতির হিসাব ও ১২ মাসের ক্রয়-বিক্রয়ের গতিধারাসহ প্রয়োজনীয় তথ্যও রয়েছে।
স্মার্ট অ্যালার্ট
একটি পণ্য স্টকে সর্বনিম্ন কী পরিমাণ থাকা দরকার তা সেট করা যায় — মজুদ সেই পরিমাণে নেমে এলেই Reporter অ্যালার্ট দেয়। একইভাবে কাস্টমার থেকে টাকা আদায়ের তারিখ আগে থেকে সেট করা যায়, তারিখ চলে এলে অ্যালার্ট পাওয়া যায়। অনলাইন শপে অর্ডার প্লেস হওয়ার সাথে সাথেও নোটিফিকেশন পাওয়া যায়।
মোবাইল SMS
Reporter ব্যবহার করে অটোমেটিক অথবা এক ক্লিকে লেনদেনের SMS পাঠানো যায় — লেনদেন সম্পন্ন হওয়ার সাথে সাথে কাস্টমার ও সাপ্লায়ারের মোবাইলে SMS চলে যাবে। কাস্টমারদের কাছ থেকে বকেয়া আদায়ের জন্য তাগাদা SMS এবং বিক্রি বাড়াতে প্রোমোশনাল SMS এক ক্লিকে পাঠানো যায়। কবে কাকে কী SMS পাঠানো হয়েছে তার সম্পূর্ণ হিস্ট্রি দেখা যায়, এবং প্রতিদিন দিনশেষে Reporter আপনাকে SMS পাঠিয়ে ব্যবসার আপডেট জানিয়ে দেবে।
বিশেষ ফিচারসমূহ
প্রয়োজনীয় সব ফিচারের পাশাপাশি Reporter-এ আছে বেশ কয়েকটি স্পেশাল ফিচার, যা মোবাইল শপ পরিচালনার দৈনন্দিন কাজকে আরও সহজ ও গতিময় করে তোলে।
ডাটা সিকিউরিটি
ডাটার নিরাপত্তার জন্য আছে অটো-ব্যাকআপ। চাইলে ম্যানুয়াল ব্যাকআপও নেওয়া যায় এবং সব ডাটা গুগল ড্রাইভে সিঙ্ক করা যায়।
Easy To Use
Reporter ব্যবহার করতে হিসাববিজ্ঞান জানার দরকার নেই। সহজ ডিজাইনের কারণে সফটওয়্যারটি খুব সহজে চালানো যায়।
দ্রুতগতি
অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করায় Reporter খুব দ্রুত কাজ করে, ফলে যেকোনো তথ্য সেকেন্ডেই খুঁজে পাওয়া যায়।
বাংলা / English
বাংলা অথবা ইংরেজি — যেকোনো ভাষায় Reporter ব্যবহার করা যায়।
অনলাইন / অফলাইন
অনলাইন অথবা অফলাইন — যেকোনো অবস্থাতেই Reporter ব্যবহার করা যায়।
ই-কমার্স
Reporter-এর সাথে থাকা নিজস্ব অনলাইন শপে যে কেউ পণ্য অর্ডার করতে পারবে। এতে বেড়ে যাবে ব্যবসার সেল।
ফ্রি SMS
প্রতিদিনের ব্যবসার হিসাব বিনামূল্যে আপনার মোবাইলে SMS আকারে পেয়ে যাবেন।
নিয়মিত ফিচার আপডেট
Reporter-কে আরও সমৃদ্ধ করতে প্রতিনিয়ত নতুন নতুন ফিচার যুক্ত করা হচ্ছে।
No Obligation
প্রয়োজনে সার্ভিস স্থগিত বা বাতিল করা যায়। এক্ষেত্রে ডাটার ব্যাকআপ এবং সব রিপোর্ট PDF ফাইলে সংরক্ষণ করা যায়।
আনলিমিটেড সাপোর্ট
Reporter-এর যথাযথ ব্যবহার নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের সাপোর্ট দেওয়া হয় — ভিডিও টিউটোরিয়াল, আনলিমিটেড ট্রেনিং ও সাপোর্ট।
Personalized Assistance
Reporter-এর সঠিক ব্যবহার নিশ্চিত করতে ধাপে ধাপে গাইড করা হয়।
Screen Sharing
কম্পিউটারে এক্সেস নিয়ে প্রয়োজনীয় সাপোর্ট দেওয়া হয়।
Video Tutorials
ব্যবহারকারীদের জন্য রয়েছে সহজবোধ্য ভিডিও টিউটোরিয়াল।
Mobile / WhatsApp
মোবাইলে ও হোয়াটসঅ্যাপে তাৎক্ষণিক সাপোর্ট পাওয়া যায়।
User Guide
গাইড পড়ে সহজেই ব্যবহারের পদ্ধতি অনুসরণ করা যায়।
Email / Chat
সাপোর্ট টিম প্রয়োজনে ইমেইলেও সহায়তা প্রদান করে।
Simple Pricing
Reporter-এর প্রতিটি প্যাকেজে সেলস ও পার্চেজ ম্যানেজমেন্ট, কাস্টমার ও সাপ্লায়ারের দেনা-পাওনা, পণ্যের মজুদ, অর্থ জমা-উত্তোলন, খরচ, আয়-ব্যয়, লাভ-ক্ষতির হিসাব, ব্যবসার ট্রেন্ডস, ড্যাশবোর্ড, রিপোর্টস, অপর্যাপ্ত মজুদ ও বকেয়া আদায়ের অ্যালার্ট, মোবাইল SMS ও WhatsApp মেসেজিং এবং ডাটা ব্যাকআপ (গুগল ড্রাইভ) অন্তর্ভুক্ত। অনলাইন প্যাকেজে আছে ডেডিকেটেড হোস্টিং ও ফ্রি সাবডোমেইন।
Standard
৳৬০০/মাসিক
- ফোন, ট্যাব ও কম্পিউটারে ব্যবহার
- ব্যবসার ধরন অনুযায়ী ফিচার
- ডাটা ব্যাকআপ
- আনলিমিটেড ফ্রি সাপোর্ট
- সেলস লিমিট মাসে ৳১০ লাখ
- মানি ব্যাক গ্যারান্টি
- সাইনআপ ফি ৳৫০০০
Premium
৳৯০০/মাসিক
- ফোন, ট্যাব ও কম্পিউটারে ব্যবহার
- ব্যবসার ধরন অনুযায়ী ফিচার
- ডাটা ব্যাকআপ
- আনলিমিটেড ফ্রি সাপোর্ট
- আনলিমিটেড সেলস
- মানি ব্যাক গ্যারান্টি
- সাইনআপ ফি ৳৫০০০
Desktop
৳৫০০০/বাৎসরিক
- নির্দিষ্ট কম্পিউটারে ব্যবহার
- ব্যবসার ধরন অনুযায়ী ফিচার
- ডাটা ব্যাকআপ
- আনলিমিটেড ফ্রি ট্রেইনিং ও সাপোর্ট
- আনলিমিটেড সেলস
- মানি ব্যাক গ্যারান্টি
- লাইফটাইম ৳৩০০০০
Ecommerce / Online Shop ৳৫০০ (মাসিক)
আপনার অনলাইন শপ ভিজিট করে যে কেউ পণ্য অর্ডার করতে পারবে। অর্ডার হওয়া মাত্রই অর্ডারের সম্পূর্ণ তথ্য পেয়ে যাবেন Reporter-এ।
New Branch / Warehouse ৳২০০ (মাসিক)
একাধিক গুদাম বা ওয়্যারহাউজ থাকলে, গুদাম সমূহের মজুদের হিসাব আলাদাভাবে অথবা একসাথে দেখা যাবে।
Marketing ৳৯০০০ (বছরে)
সম্ভাব্য ক্রেতাদের কন্টাক্ট ইনফরমেশন স্বয়ংক্রিয়ভাবে সংগ্রহ করা যাবে। Free SMS পাঠিয়ে অফার পৌঁছে দেওয়া যাবে হাজারো গ্রাহকের মোবাইলে।
New User + Access Control ৳১০০ (মাসিক)
একজন ইউজার কোন কোন তথ্য দেখতে পারবে এবং কোন কোন কাজ করতে পারবে তা নিয়ন্ত্রণ করা যাবে।
প্যাকেজ নিয়ে প্রশ্ন থাকলে আমাদের সাথে যোগাযোগ করুন।
ইউজারদের মতামত
গুণগত মানের কারণে Reporter সফটওয়্যার ইউজারদের কাছে ব্যাপকভাবে সমাদৃত। নিচে কয়েকজন ইউজারের মতামত দেওয়া হলো — আরও রিভিউ দেখতে আমাদের ফেসবুক পেইজ ভিজিট করুন।



বাংলাদেশের একটি উদ্ভাবনী সফটওয়্যার ফার্ম
আমরা বাংলাদেশের অন্যতম একটি উদ্ভাবনী সফটওয়্যার ফার্ম। গ্রাহকের চাহিদা অনুযায়ী সফটওয়্যার তৈরি করি এবং একাধিক B2B সফটওয়্যার সলিউশন তৈরি করেছি। বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে মানসম্মত সেবা প্রদান করে গ্রাহকদের সন্তুষ্টি অর্জন করেছি। পোর্টফোলিও, ট্র্যাক রেকর্ড অথবা সফটওয়্যার সংক্রান্ত যেকোনো বিষয়ে জানতে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন অথবা যোগাযোগ করুন।
সচরাচর জিজ্ঞাসিত প্রশ্ন (FAQ)
Mobile Shop Software নিয়ে সাধারণ কিছু প্রশ্নের উত্তর নিচে দেওয়া হলো।
সফটওয়্যারটি কি অফলাইনে অর্থাৎ ইন্টারনেট সংযোগ ছাড়া ব্যবহার করা যাবে?
হ্যাঁ। ১) অফলাইন, ২) অনলাইন অথবা ৩) অফলাইন+অনলাইন — যেকোনো ভাবে Reporter ব্যবহার করা যায়।
- অফলাইন: কম্পিউটারে সেটআপ করে ব্যবহার করা যায়। ইন্টারনেট সংযোগ দরকার হয় না।
- অনলাইন: যেকোনো স্থান হতে মোবাইলে, কম্পিউটারে, ট্যাবে ব্যবহার করা যায়। ইন্টারনেট সংযোগ দরকার হয়।
- অফলাইন+অনলাইন: ইন্টারনেট না থাকা অবস্থায় কম্পিউটারে ডাটা এন্ট্রি করা যায় এবং ইন্টারনেট সচল হওয়ার পর ডাটা সিঙ্ক করলে যেকোনো স্থান থেকে মোবাইলে, কম্পিউটারে, ট্যাবে তা দেখা যায়।
অনলাইন গ্রাহকদের জন্য কি শেয়ার্ড হোস্টিং ব্যবহার করা হয়?
না। একই হোস্টিং একাধিক গ্রাহকের জন্য ব্যবহার করা হয় না — প্রতিটি গ্রাহকের জন্য পৃথকভাবে সফটওয়্যার হোস্ট করা হয়। ফলে একজন গ্রাহকের ব্যবহৃত সফটওয়্যার ও ডাটাবেজ অন্য গ্রাহকের জন্য ব্যবহৃত হয় না। এতে প্রবেশাধিকার সংরক্ষিত থাকে, ডাটার বিশুদ্ধতা বজায় থাকে এবং সেরা পারফরম্যান্স পাওয়া যায়।
অনলাইন গ্রাহকরা সবাই কি একই লিংক এবং একই লগইন পেইজ ব্যবহার করে?
না। প্রতিটি গ্রাহকের ব্যবসার নামে আলাদা সাব-ডোমেইন তৈরি করা হয়, তাই প্রতিটি গ্রাহক নিজস্ব লগইন পেইজ ব্যবহার করেন। নিরাপত্তার স্বার্থে একই লগইন পেইজ বা সফটওয়্যার একাধিক গ্রাহকের মধ্যে শেয়ার করা হয় না।
সফটওয়্যারের কার কার প্রবেশাধিকার থাকবে?
মালিক এবং তার অনুমোদিত ইউজার ছাড়া আর কারও প্রবেশাধিকার থাকে না। একজন ইউজার কোন তথ্য দেখতে ও কোন কাজ করতে পারবেন তা মালিক নিজেই নিয়ন্ত্রণ করতে পারেন।
ডাটার নিরাপত্তা নিশ্চিত হবে কিভাবে?
সফটওয়্যারের ডাটা স্বয়ংক্রিয়ভাবে ব্যাকআপ হয়, যা কম্পিউটারে সংরক্ষণ ও গুগল ড্রাইভে সিঙ্ক করা যায়। ফলে ডাটা নিরাপদ থাকে এবং হারানোর ঝুঁকি থাকে না।
একাধিক ইউজার কি একই সাথে সফটওয়্যারটি ব্যবহার করতে পারবে?
হ্যাঁ, একাধিক ইউজার একই সময়ে সফটওয়্যারটি ব্যবহার করতে পারবেন। নতুন ইউজার একাউন্ট বা পারমিশন সেট করতে চাইলে সাপোর্ট টিমের সাথে যোগাযোগ করলেই হবে।
সফটওয়্যারে নেই এমন কোনো ফিচার দরকার হলে কী করব?
প্রয়োজনীয় কোনো ফিচার বা অপশন সফটওয়্যারে না থাকলে সরাসরি সাপোর্ট টিমের সাথে যোগাযোগ করুন — চাহিদা অনুযায়ী নতুন ফিচার যুক্ত করার ব্যবস্থা রয়েছে।
Mobile shop software কি barcode ও serial number সমর্থন করে?
হ্যাঁ। Reporter-এ পণ্যের সাথে Barcode বা Serial Number সংযুক্ত করা যায়, লেনদেনের সময় বারকোড স্ক্যান করে পণ্য নির্বাচন করা যায় এবং প্রয়োজনে বারকোড প্রিন্ট করা যায়।
Mobile shop-এর customer due ও supplier হিসাব কি রাখা যায়?
হ্যাঁ। Sales ও purchase-এর সঙ্গে customer এবং supplier statement, due, payment এবং transaction history দেখা যায়।
Mobile shop-এর একাধিক branch বা warehouse কি ম্যানেজ করা যায়?
হ্যাঁ। একাধিক warehouse বা branch ম্যানেজ করা যায় এবং warehouseভিত্তিক stock ও হিসাব দেখা যায়।
যোগাযোগ করুন
Mobile Shop Software সম্পর্কে যেকোনো প্রশ্নে আমাদের সাথে যোগাযোগ করুন।
ফোন / হোয়াটসঅ্যাপ
অফিসের ঠিকানা
১৮৮ আব্দুল হামিদ রোড (সিডিএ এভিনিউ এর সন্নিকটে),
পাঁচলাইশ, চট্টগ্রাম, বাংলাদেশ
অফিস সময়সূচী
সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা
শনিবার – বৃহস্পতিবার
আজই আপনার মোবাইল শপের হিসাব রাখা শুরু করুন
বিনামূল্যে ট্রায়াল নিন এবং নিজেই দেখুন Reporter Mobile Shop Software কীভাবে আপনার দোকানকে সহজ করে তুলবে।